বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার


সালাউদ্দীন কাজল জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-28 13:02:00
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের গোপালদিয়ার গ্রাম থেকে দু'টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ রোববার সকাল ১০ টার সময় আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের গোপালদিয়ার গ্রামের মসজিদ প্রাঙ্গণ থেকে লাল টেপ মোড়ানো বোমা সাদৃশ্য পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা সাদৃশ্য ওই বস্তু দু'টি ওখানে রেখেছিলো তা পুলিশ খতিয়ে দেখছেন। 

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপালদিয়ার গ্রাম থেকে দুটি লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা এটি কোন উদ্দেশ্যে রেখেছে তা তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম