বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বেঞ্চ প্রদান


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-25 12:57:45
জীবননগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বেঞ্চ প্রদান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বেঞ্চ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের মাঝে বেঞ্চগুলো বিতরণ করা হয়। 

জীবননগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) অর্থায়নে ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের অধীনে ৪৭ লাখ ১১ হাজার ৬৫০ টাকা ব্যয়ে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।

বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি প্রমুখ। 

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম