বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-07 20:40:45
চুয়াডাঙ্গায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে দুটি ফিলিং স্টেশনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 


আজ রোববার দুপুর ২ টার দিকে দামুড়হুদার পৃথক স্থানে ওই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। 


অভিযান সূত্রে জানা গেছে, দুপুরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে মেসার্স কেএম ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেলের পরিমাণ কম দেয়ার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় ওই ফিলিং স্টেশনের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনকে আমদানিকারকের ট্যাগ ও মূল্যবিহীন মবিল বিক্রয়ের অপরাধে একই আইনের ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে সহযোগীতা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম