চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাঠ বোঁঝাই পাওয়ারট্রিলারের নিচে পড়ে চালক শামিম হোসেন (২২) নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামিম হোসেন জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
নিহতের ভাই শাওন হোসেন বলেন, ফজরের আজানের সময় তার ভাই কাঠ বোঝাই পাওয়ারট্রিলার নিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এসময় জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদূরে পৌছালে অতিরিক্ত কাঠ বোঁঝায় পাওয়ারট্রিলারের একসেল ভেঙ্গে পাওয়ারট্রিলারের নিচে পড়ে শরীর থেকে ডান পা বিচ্ছিন ও মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত কাঠ বোঝাঁয়ের কারণে একসেল ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম