চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবস টি পালিত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বের করা হয় আনন্দ মিছিল ও শোভাযাত্রা। মিছিলটি আলমডাঙ্গা হাই রোড প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, ছাত্র লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সভাপতি কাজী রবিউল হক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তৃণমূল নেত্রীবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম