বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


DhakaReport24.com || 2022-06-21 11:32:45
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিনাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ৯ টার সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।  নিহত মিনাল হোসেন দামুড়হুদার সদাবরি গ্রামের মৃত আত্তাব হোসেনের ছেলে। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিনাল হোসেন ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা থেকে কবরস্থানমোড়ের দিকে যাচ্ছিলেন। সে আরামডাঙ্গা বটতলা নামক স্থানে পৌছালে মাটি বোঝায় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এসময় মিনাল হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনাল হোসেনকে মৃত ঘোষনা করেন।

 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষয়টি শুনেছি। লাশ পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম