বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

মহানবী(স)কে কটূক্তির প্রতিবাদে আলমডাঙ্গাতে বিক্ষোভ


DhakaReport24.com || 2022-06-15 08:49:00
মহানবী(স)কে কটূক্তির প্রতিবাদে আলমডাঙ্গাতে বিক্ষোভ

ভারতের ক্ষমতাসীন বিজেপির সাবেক মুখপাত্র নেত্রী নূপুর শর্মার মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে বিকাল ৫ টায় বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন 
এ প্রতিবাদ মিছিলটি আলমডাঙ্গা লালব্রিজ হতে শুরু করে আলমডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্তম্ভ মোড়ে এসে জড়ো হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী এই মিছিলে অংশগ্রহণ করেন। এসময় মোদি বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে  আলমডাঙ্গার রাজপথ।

মিছিল শেষে আলমডাঙ্গা স্বাধীনতা স্তম্ভের মোড়ে জড়ো হয়ে বক্তারা বলেন, আমরা শান্তির ধর্ম ইসলাম পালন করি।তবে কেউ আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করলে আমাদের জীবন থাকতে তা মেনে নেবো না। মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের নবীজীকে অবমাননা আমারা সহ্য করবো না।

এসময় বক্তারা বলেন, এখনো সময় আছে। সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।অন্যথায়, ইসলামপ্রিয় জনগণ আইন নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে । আমার দেশে সংখ্যালঘু হিন্দুরা জামাই আদরে থাকেন।আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দেয়। আর ভারতে মুসলমানদের নিরাপত্তার পরিবর্তে নবীজীকে নিয়ে  কটূক্তি করা হয়।নবীকে নিয়ে কটূক্তি করা মানে মুসলমানদের কলিজাতে আঘাত করা। সরকার দলীয় নেত্রী এটি কীভাবে করতে পারে ।

এ সময় বক্তারা  প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি সংসদে ঘৃণা প্রস্তাব উত্থাপন করেন। এখন পর্যন্ত আপনি চুপ আছেন। তার মানে কি আপনিও এ অবমাননা কে সমর্থন করছেন।
 
সমাবেশে নূপুর শর্মার ফাঁসির দাবিতে তৌহিদী জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ।
এ সময় বক্তারা বলেন, একজন সচেতন মুসলমান হিসেবে ভারতীয় পন্য বর্জন করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। এরপর, মোনাজাত করে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন এবং সকলকে শান্তিপূর্ণভাবে চলার পরামর্শ দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম