বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 


DhakaReport24.com || 2022-05-25 10:26:45
প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

 

ফজলে রাব্বি সোলাইমান নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাও আবার তার প্রেমিকাকে ভিডিও কলে রেখে।এ ঘটনা ঘটে মঙ্গলবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে।


ফজলে রাব্বি সোলাইমান জেলা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও  সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে।

সদর থানা পুলিশ সূত্র জানায়, প্রেমিকার সঙ্গে কলেজছাত্র ফজলে রাব্বি সোলাইমানের মনোমালিন্য চলছিল। এ ঘটনার সূত্র ধরে রাত ২টার দিকে ফজলে রাব্বি প্রেমিকাকে ভিডিও কলে রেখে ঘরের আড়ায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেন।


পরে কলেজছাত্রের পরিবার বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন।

মোহাম্মদ মহাসিন  চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কলেজছাত্রের মরদেহ মর্গে রাখা আছে। ব্যবস্থা নেওয়া হবে আইনগত প্রক্রিয়া মেনে। তবে এখনো কোনো মামলা হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআরএম/আরএএম