চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানের সময় আটকের ভয়ে পালানোর সময় জাকারিয়া হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (২২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে বড় গাংনি গ্রামের ক্লাবপাড়ায় মরদেহের জানাজার নামাজ শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বিষয়টি জানিয়েছেন।
নিহত জাকারিয়া হোসেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের উপ-প্রচার সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। সর্বশেষ গাংনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। জাকারিয়া হোসেন বড় গাংনী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাই মাওলানার ছেলে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম