বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ভুট্টা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২


আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-04 19:48:30
ভুট্টা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাক উল্টে চালক-সহকারীসহ ২ জন নিহত হয়েছেন। 

সোমবার (৪ এপ্রিল) উপজেলার শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক আল আমিন (৩৭) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ট্রাকের সহকারী আশিক রহমান (২৭)। 

স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালি বোঝাই একটি ট্রাক আলমডাঙ্গার দিকে আসছিল। এ সময় ট্রাকটি শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ভুট্টা বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও সহকারী। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম