বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ভালো নেই আলমডাঙ্গার পান চাষীরা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-20 20:58:30
ভালো নেই আলমডাঙ্গার পান চাষীরা

যদি কেউ বলে বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা কি কারনে বিখ্যাত তার ভেতরে সব থেকে আগে আসবে ভুট্টা, তামাক এবং পানের জন্য। কিন্তু ভাগ্য যেন অসহায় হয়ে গেছে আলমডাঙ্গার কৃষকদের। মাঠের পর মাঠ পান গাছ মরে যাচ্ছে অথচ বাংলাদেশকে, কৃষিনির্ভর দেশ বলা হয়। কার্যত এর ব্যতিক্রম, পার্শ্ববর্তী দেশ ভারতে ব্লক সুপারভাইজার মাঠে যেয়ে কৃষকদের মাটি পরীক্ষা নিরীক্ষা করে কৃষকদের পরামর্শ দেন কিন্তু বাংলাদেশে স্বাধীনতার ৫১ বছর পরেও কৃষকরা এসব থেকে সেবা থেকে বঞ্চিত।

দেশের উৎপাদক শ্রেণী এই কৃষকদের উপর নির্ভর করে দেশের সকল মানুষের জীবন বেঁচে থাকে এটা সকলেরই জানা।

অনেকেই হয়তো জানে না একটা কৃষকের স্বপ্ন কোথায় থাকে। এই ফসলের উপরেই তার সংসার এবং ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চলে। এই প্রেক্ষাপটে কৃষক ও মাঠকর্মী হবে একে অপরের সহায়ক। কিন্তু এর ব্যতিক্রম ঘটলে সেটা দেশের জন্য কখনোই সুফল বয়ে আনবে না। দেশের কৃষি ও কৃষককে অবহেলা করে দেশ কখনো উন্নতির শিখরে যাইতে পারে না।

সরোজমিনে যেয়ে দেখা গেছে কালিদাসপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আসাননগর গ্রামে আজির উদ্দিন অনেকটা ক্ষোভে বলেছেন কৃষকদের তথ্য দেওয়ার জন্য মাঠকর্মী থাকে শুনেছি, তারা হয়তো আমাদের গ্রাম চেনেন কিনা জানিনা। আমাদের গ্রামে পানের বরজ এবং ভুট্টা চাষ সবথেকে বেশি হয়। তাই যদি এ বিষয়ে কৃষকদের  প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে হয়তো আমরা কৃষকেরা উপকৃত হব।

তিনি বলেন আমার এক বিঘা পানের বরজ ছিল মরতে মরতে শেষ। এটা ভাইরাস নাকি অন্য কিছু আমরা কিছুই জানিনা। এই রোগ আমার পার্শ্ববর্তী বদর, লাল্টু, রানা বাদলের পানের বরজে ছড়ায় পড়ছে। কি করবে কি প্রয়োগ করতে হবে তা সবারই অজানা।

এ  বিষয়ে উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি মাঠকর্মীদের সাথে যোগাযোগ করার নাম্বার দেন।

ফোন দিয়ে কোনো তদারকি না হলে পরবর্তীতে আবার আলমডাঙ্গা কৃষি অফিসার হোসেনে শহীদ সরোওয়ার্দী কাছে ফোন দিলে পরবর্তীতে এ. ই. ও. মোঃ সোহেল রানা এবং আব্দুল ওহায়েদ জমিতে যেয়ে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কিছু দিকনির্দেশনা দেন এবং এন সিকার্ব পাউডার ১০লিটার পানিতে ৬ গ্রাম মিশিয়ে ৭ দিন পর পর গাছের লতা ও গোড়া সহকারে স্প্রাই করতে বলেন।


ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম