বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

রাস্তা বন্ধ করে প্রতিবেশিকে অবরুদ্ধ


আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-17 01:09:30
রাস্তা বন্ধ করে প্রতিবেশিকে অবরুদ্ধ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা বন্ধ করে দেয়ায় ৩ টি পরিবার অবরুদ্ধ হয়ে পরে। 

জানা গেছে হাজী মোহাঃ আব্দুল কুদ্দুস গত, ১৫ মার্চ জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হঠাৎ করে রাস্তা বাঁশের রেলিং দিয়ে বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী পরিবারগুলো ছাড়াও গ্রামের মাঠে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে যেয়ে দেখা যায় পরিবারের বাহির হওয়ার পথে বাঁশের রেলিং দিয়ে আটকে দিয়েছে ভুক্তভোগীর চাচাতো ভাই হাজী মোঃ আব্দুল কুদ্দুস। পরে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানার পুলিশ উপস্থিত হলে তাৎক্ষণিক রেলিং খুলে ফেলা হয়। পরে উভয়পক্ষকে স্থানীয় থানায় হাজির হওয়ার পরামর্শ দেয় পুলিশ। 

ভুক্তভোগী পরিবার মোঃ আবুল কালাম এর বড় ছেলে বলেন আমার পিতা বুদ্ধি প্রতিবন্ধী। আমাদের গাভীর বাছুর বিক্রি না করায় শত্রুতা তৈরি হয়েছে। তারই জের ধরে আজ অবরুদ্ধ। তার সাথে গ্রামের কৃষকদের মাঠে যাবার যাতায়াত বন্ধ করায় তারাও সমস্যায় পড়েন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।


এদিকে হাজি আব্দুল কুদ্দুস বলেন অন্য জায়গাযর জমি দখল দেয়নি বলে পথ বন্ধ করে দিয়েছি। 


ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম