শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : যশোর

যশোরে ধর্ষণের পর এক শিশুকে হত্যা, একজনকে আটক


DhakaReport24.com || 2021-11-20 21:09:15
যশোরে ধর্ষণের পর এক শিশুকে হত্যা, একজনকে আটক

 যশোরের বাঘারপাড়া উপজেলায় ধর্ষণের পর ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
 
জেলার বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, শনিবার সকালে উপজেলার ঠাকুরকাঠি গ্রামে এই শিশুটিকে হত্যা করা হয়।
 
আটক নাজমুল হক ওরফে বান্দার আলী (৩৫) ওই গ্রামের বাসিন্দা।
 
ছয় বছরের শিশুটির বাড়িও ওই গ্রামে।
 
নিহত শিশুর বাবা বলেন, শনিবার সকাল থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১টার দিকে নাজমুলের বাড়ির বারান্দায় মেয়ের জুতা দেখতে পান। আর বারান্দার খাটের নিচে একটি বস্তা দেখে তা টান দিলে মেয়ের হাত বেরিয়ে আসে। বস্তার ভেতর মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
 
পরে এলাকাবাসী জড়ো হয়। থানায় খবর দেওয়া হয়।
 
সবুর হোসেন নামে শিশুর এক প্রতিবেশী বলেন, শিশুটিকে মেরে তার লাশ পুঁতে রাখার জন্য বাড়ির পাশে একটি গর্ত করেন নাজমুল। আর একটু সময় পেলেই হয়ত লাশ ওই গর্তে পুঁতে ফেলা হত।
 
“এতটুকু বাচ্চার সঙ্গে এমন জঘন্য কাজ কেউ করতে পারে শুনে আমার গা শিউরে উঠছে। নাজমুলের বাড়ি থেকে লাশ উদ্ধারের পর সে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসী তাকে আটকে ফেলে।”
 
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে নাজমুলকে আটক করা হয়।
 
ওসি ফিরোজ বলেন, শিশুটিকে প্রথমে ধর্ষণ করার পর গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে ও বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নাজমুলকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।