মঙ্গলবার (২১ জুন) সকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে রেজাউল করিম (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বরিশাল গৌরিনগর উপজেলার টরকিরচরের ইউনুস বয়াতির ছেলে।
আজ সকালে স্থানীয়রা পুকুরে লাশ টি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান , কে বা কারা এই যুবকে হত্যা করে ফেলে গেছে এখনো তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম