মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : যশোর

যশোরে বিএনপির তিন নেতা আটক


DhakaReport24.com || 2022-06-12 09:45:15
যশোরে বিএনপির তিন নেতা আটক

সীমান্তবর্তী যশোর জেলার শার্শা উপজেলার নাভারনে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মফিজুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে যশোর  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মফিজুর রহমান শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত গোলাম নবীর পুত্র। এ ঘটনায় শার্শা থানা বিএনপির আহবায়কসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে শার্শা উপজেলার  নাভারনের স্বর্ণ পট্টিতে মফিজুর রহমান ব্যক্তিগত কাজে যান। এ সময় একই গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বিএনপি’র  নেতা তৃপ্তি গ্রুপের কর্মী মন্টু, রবি ও মাছুমসহ চার-পাঁচ জন পূর্ব শত্রুতার জের ধরে হাসান জহির গ্রুপের মফিজুর রহমানের উপর রাম দা ও ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে।

 এ ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। রাতের আঁধারে গ্রামের বিভিন্ন স্থানসহ হাসপাতালের সামনে ১০/১২টি বোমার বিস্ফোরণ ঘটনো হয়। বর্তমানে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

 এদিকে এ ঘটনায় শার্শা থানা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম বাবু ও রবিউল ইসলামকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির তিন নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম