মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : যশোর

‘ভালো থেকো, সেলিম’ লিখে মারা গেল অন্তঃসত্ত্বা গৃহবধূ 


DhakaReport24.com || 2022-05-28 21:35:45
‘ভালো থেকো, সেলিম’ লিখে মারা গেল অন্তঃসত্ত্বা গৃহবধূ 

অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবরটি ফোনে জানালে পিতৃত্ব পরিচয় দিতে অস্বীকৃতি জানায় স্বামী। এই ক্ষোভে আত্মহত্যা সাদিয়া খাতুন(২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত্মত্যা করেছে বলে দাবি করছে তার পরিবার। সাদিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। 

শুক্রবার (২৭ মে) একই উপজেলার তেলীধান্যপুড়া গ্রামে বাবার বাড়িতে আত্মহত্যা করেন সাদিয়া। তার আগে সুইসাইড নোট লিখে যায়, ‘আমি ফোন দিছিলাম তোমার সাথে থাকবো বলে। তা তুমি বুঝলে না। আমি তোমাকে বলতে চাইছিলাম যে, তোমার সন্তান আমার গর্ভে। তুমি বুঝলে না। তুমি ভালো থেকো। হয়তো বেঁচে থাকলে আমাকে মেনে নিতে না। কি করে তোমাকে ছাড়া অন্য কারো কাছে থাকবো। ভালো থেকো, সেলিম।’

নিহতের মা তাহেরা বেগম বলেন, ‘বছর খানেক আগে আন্দোলবাড়িয়া গ্রামের মঞ্জুর মোল্যার একমাত্র সন্তান সেলিমের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলাম। পারিবারিকভাবে বিয়ে হলেও এর আগে নিজের মামাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো সেলিমের।

সাদিয়ার বড়বোন খাদিজা খাতুন বলেন, আমাদের দু’বোনের একই গ্রামে বিয়ে হয়েছে। সেলিমকে অনেক ভালোবাসতো সাদিয়া। তাই শ্বশুর বাড়ির অশান্তির ব্যাপারে কিছুই বলতো না আমাকে।

গত ১৫ দিন আগে সাদিয়াকে আমার মায়ের কাছে রেখে যায় সেলিম। কিন্তু বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে সাদিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবরটি ফোনে জানালে পিতৃত্ব পরিচয় দিতে অস্বীকৃতি জানায় সেলিম। এই কষ্ট ও ক্ষোভে শুক্রবার আত্মহত্যা করেছে বলে দাবি করেছে নিহতের বোন।

এদিকে মুঠোফোনে সেলিম হোসেন বলেন, আমার মামাতো বোনের ২০০৮ সালে বিয়ে হয়ে গেছে। তার সাথে অন্য কোন সম্পর্ক ছিলো না। আর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়নি। তাই পিতৃত্ব পরিচয় দিতে আমার অস্বীকৃতি জানানোর কোন প্রশ্নই আসেনা।

এ ব্যাপারে জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার কোন মামলা করবে না বলে জানিয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম