মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : যশোর

যশোরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ


DhakaReport24.com || 2022-05-13 00:13:15
যশোরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

যশোরের বহু বিতর্কিত পিস্ হসপিটালে মুন্নি খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ ঐ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অপচিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। তবে, প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ডা. মোসলেম উদ্দীন বলেন রোগীর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। মৃত মুন্নি যশোর সদর উপজেলার রামনগরের আল-আমিনের স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, মুন্নি বিরল রোগ গুলেন বারি সিনড্রোম (জিবিএস) রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে শহরের মুজিব সড়কের পিস্ হসপিটালে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোসলেম উদ্দীনের তত্ত্বাবধায়নে ভর্তি করেন। ভর্তির পর থেকেই রোগীর অন্য ওষুধের সাথেএ্যান্টিবায়োটিক মেরোপেনেম ইনজেকশন চলছিলো। বৃহস্পতিবার রাতে হাসপাতালের সেবিকা রুবি রোগীকে ৬ষ্ঠ ডোজের মেরোপেনেম ইনজেকশন পুশ করেন। এর কিছু সময় পরই ছটফট করতে করতে মারা যান মুন্নি। 

এ সময় রোগীর স্বজনরা কি ইনজেকশন পুশ করা হয়েছে জানতে চাইলে রোগীর ফাইলপত্র নিয়ে চলে যান ওই সেবিকা ও স্টাফরা। ভুল ইনজেকশন পুশ করা হয়েছে মর্মে অভিযোগ করে পরিবার ও স্বজনরা। ক্ষিপ্ত হয়ে হাসপাতালের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাংচুর ও সেবিকা রুবি এবং পরিচ্ছন্নতা কর্মী শেফালীকে মারপিট করে। সংবাদ পেয়ে কোতয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে পিস্ হসপিটালে সত্ত্বাধিকারী ডাক্তার মোসলেম উদ্দীন দোষ শিকার করে বলেন, যে সেবিকা ঐ রোগীকে ইনজেকশন পুশ করেছেন তিনি কোনো ডিপ্লোমা সেবিকা নয়। তাকে দিয়ে রোগীকে ইনজেকশন পুশ করা উচিত হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম