মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : যশোর

যশোরে দুই খুনের দায়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ৩ চরমপন্থী গ্রেফতার


DhakaReport24.com || 2022-04-23 21:02:30
যশোরে দুই খুনের দায়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ৩ চরমপন্থী গ্রেফতার

যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার ও মণিরামপুরের মনোহরপুরের প্রকাশ মল্লিককে খুনের দায়ে তিন চরমপন্থিকে গ্রেফতার করেছে গোয়েন্দা  পুলিশ। 

মাদারীপুরের সদর থানার পুরাতন বাজার থেকে শুক্রবার চরমপন্থি কিরণ (৩৯)কে গ্রেফতার করেন। পরে তার তথ্য অনুযায়ী পুলিশ  আরো দুই সহযোগী দিপংকর মন্ডল (৩৩) ও কৃষ্ণ পদ মন্ডল (৭০) কে গ্রেফতার করেন।

আটককৃত বাসুদেব সাহা ওরফে কিরণ পটুয়াখালী জেলা সদরের মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে। বাকি দু'জন যশোর জেলার অভয়নগর উপজেলার রামসরা গ্রামের নিখিল মন্ডলের ছেলে দিপংকর মন্ডল ও পঞ্চরাম মন্ডলের ছেলে কৃষ্ণ পদ মন্ডল।

পুলিশ প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী  জানা যায় ২০২১ সালের ১৯ নভেম্বর মণিরামপুরের মনোহরপুর মাছের ঘেরের মধ্যে প্রকাশ মল্লিক ওরফে বৃটিশ নামক এক চরমপন্থি সদস্যকে খুন করা হয়। আর চলতি বছরের ১০ জানুয়ারি অভয়নগরের সুন্দলী ইউনিয়নের হরিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং  ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার উত্তম সরকারকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এই দুটি খুনে সংশ্লিষ্ট থানায়  দু'টি মামলা দায়ের হয়। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার দ্রুত সময়ে রহস্য উদঘাটনের জন্য মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন।

মামলা দুটি তদন্তকালে ইতিপূর্বে ১২ চরমপন্থি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ডিবি। উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক ৪টি মামলা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে আসামিরা কথিত চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির  পরিচয় দিয়ে অভয়নগর ও মণিরামপুর এলাকার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও বিত্তশালীদের ফোন করে চাঁদা চেয়ে না পেয়ে হত্যা করে ভীতি ও ত্রাস সৃষ্টি করে। 

এরই ধারাবাহিকতায় ইউপি সদস্য উত্তম সরকার ও তাদের দলীয় সদস্য প্রকাশ মল্লিকে হত্যা করে। কথিত চরমপন্থি সংগঠনের নেতা কিরন ওরফে বাদল ওরফে কিশোর ওরফে মাহমুদুর রহমান তপন রয়ে যায় অদৃশ্য ঠিকানা বিহীন।

যশোর ডিবি’র এসআই শামীম হোসেন তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে একাধিক ছদ্মনামদারী কিরনকে গ্রেফতারের জন্য ১৯ এপ্রিল ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী এলাকায় অভিযান চালায়। সর্বশেষ মাদারীপুর জেলার সদর থানা এলাকা থেকে ২২ এপ্রিল কিরনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুটি হত্যার সাথে সম্পৃক্ত থাকা এবং তার তথ্যের ভিত্তিতে দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম