মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : যশোর

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক


DhakaReport24.com || 2022-04-08 11:49:30
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র রিয়াদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় কাজীপাড়া তেঁতুলতলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার চার্জশিট থেকে জানা যায়, নাঈমুল ইসলাম রিয়াদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায় ছাত্ররা। ওই ঘটনার জের ধরে ওই বছর ১৪ জুলাই দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রিয়াদ সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ৩টার দিকে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৪ সালের ১৫ জুলাই হত্যাকাণ্ডের শিকার হওয়া রিয়াদের মামা রফিকুল ইসলাম রাজু বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। হত্যা মামলাটি সিআইডি তদন্ত করে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম