বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঝিনাইদহ

কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার


DhakaReport24.com || 2024-04-08 14:44:30
কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাসানুজ্জামান (৪৫)। তিনি সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে।

জানা যায়, নিহত হাসানুজ্জামান সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভোরে ঝিনাইদহ থেকে হাসানুজ্জামান মোটরসাইকেলে করে কর্মস্থল সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ। তিনি জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম