শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ঝিনাইদহে যুবককে হত্যার অপরাধে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


DhakaReport24.com || 2023-05-22 20:07:30
ঝিনাইদহে যুবককে হত্যার অপরাধে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় এক যুবককে শ্বাসরোধ করে ও কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডিত ব্যক্তি হলেন- শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, ঝিনাইদহ শহরের খাজুরা শেখপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আলো, খাজুরা জোয়ার্দ্দার পাড়ার জয়নাল আবেদিনের ছেলে আসলাম, আব্দুল মজিদ মন্ডলের ছেলে ইমরান, হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম ও পবহাটি এলাকার জামাল মোল্লার ছেলে রাসেল।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৬ এপ্রিল হরিনাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের যুবক রহমতউল্যাহ ওরফে খোকনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে দুর্বৃত্তরা। পরদিন সকালে শহরের খাজুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায় ঘোষণা করে। রায়ে শহরের খাজুরা এলাকার সাইফুল ইসলাম পাভেল, আলো, আসলাম, ইমরান, সাদ্দাম ও রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ মামলার অপর আসামি মাসুম, রিহাদ ও জামানকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে পাভেল, আলো ও রাসেল বর্তমানে পলাতক রয়েছে। এছাড়াও ফিরোজ নামে এক আসামির মৃত্যু হওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম