বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষকের ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে সাবাড়


DhakaReport24.com || 2022-10-21 20:11:15
কালীগঞ্জে কৃষকের ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে সাবাড়

ঝিনাইদহের কালীগঞ্জে নুর আলী মণ্ডল নামে এক কৃষকের প্রায় তিন হাজার ড্রাগন ফলের গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার চাঁচড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষক নূর আলী মণ্ডল কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের সামছুদ্দিন মণ্ডলের ছেলে। 

কৃষক নূর আলী মণ্ডল জানান, তিনি পাঁচ বিঘা জমিতে প্রায় ১২০০ খুঁটিতে প্রায় পাঁচ হাজার ড্রাগন গাছের চারা রোপণ করেছিলেন। গত এক বছর ধরে তিনি সেগুলো পরিচর্যা করেন। এখন ফল ধরার সময় এসেছে। গত এক বছরে প্রায় ২০ লাখ টাকা খরচ করেছেন। 

শুক্রবার সকালে জমিতে এসে দেখতে পান তার ড্রাগনগাছ কেটে দেওয়া হয়েছে। রাতের আঁধারে ৭০০ খুঁটির প্রায় তিন হাজার গাছ কেটে দেওয়া হয়েছে। এতে তার প্রায় আট থেকে নয় লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরও জানান, তিন বিঘা জমি নিজের ও দুই বিঘা জমি লিজ নেওয়া। ঋণ করে তিনি ড্রাগন ফলের চাষ শুরু করেছিলেন। তিনি দোষীদের শাস্তি দাবি করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনা থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম