রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


DhakaReport24.com || 2022-10-15 19:16:30
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহের শৈলমারী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শ্রী শংকর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ধোপাবিলা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শৈলমারী বাজারে যাচ্ছিল শ্রী শংকর। পথিমধ্যে বাজারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি গরুর গাড়ির চাকার নিচে চাপা পড়ে। সে সময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, আমরা খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করি। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গরুর গাড়ির নিচে চলে যায় শংকরের। পরে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম