রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের


DhakaReport24.com || 2022-06-09 10:30:15
ঝিনাইদহে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে শৈলকুপা উপজেলার চাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পাবনার বাসিন্দা পিকআপচালক বিল্লাল হোসেন (৪৩) এবং হেলপার উজ্জল হোসেন (২৮)।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহী থেকে আম নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক    দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল জানান, ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই জনকে হাসপাতালে নিয়ে আসে ,তবে তারা হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায় । 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম