শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন


DhakaReport24.com || 2025-11-28
খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজ নামে আরেক যুবক। 

নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার বাসিন্দা মিজান উদ্দিনের ছেলে।


এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের সামনে মারামারির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  


খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে ঈশানের পেটের ডান পাশে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে ঈশানের অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তবে আহত রাজ চিকিৎসাধীন রয়েছে। 

নিহতের খবর শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে রাতে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম