শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় বিনামুল্যে চক্ষু শিবির


কয়রা- খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-18 16:41:15
কয়রায় বিনামুল্যে চক্ষু শিবির

শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় উপকুলীয় জনপদ কয়রায় বিনামল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

গতকাল ১৮ জানুয়ারী সকাল ১১ টায় কয়রা সদরের সরকারি মহিলা কলেজে এ কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান। ব্র্যাকের প্রকল্প এ্যাসিসটেন্ট মোঃ মাহবুবুর রহমান জানায়, দিন ব্যাপী কয়রার ২৫১ জন চক্ষুরোগীকে সেবা দেওয়া হয়। 

এ ছাড়া ৫৬ জন ছানী রোগীকে অপারেশনের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭ জনকে ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ২০ জন অসহায় মানুষকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়। চক্ষু শিবিরে স্বাস্থ্যসেবা প্রদান করেন চক্ষু বিষয়ে এমবিবিএস ডাঃ এস এম অনিক।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম