শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনা জেলা পরিষদে শেখ হারুনুর রশীদ পুনরায় চেয়ারম্যান নির্বাচিত


DhakaReport24.com || 2022-10-17 23:22:15
খুলনা জেলা পরিষদে শেখ হারুনুর রশীদ পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

খুলনা জেলা পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ হারুনুর রশীদ। আজ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট। 

এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল নয়টা থেকে খুলনা জেলার ১০টি কেন্দ্রে একই সাথে ভোটগ্রহণ শুরু হয়। দিনের প্রথম ঘন্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও এগারোটার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। মোট ৯৭৮ জন ভোটারের মধ্যে ৯৭৭ জন ভোট প্রদান করেন। প্রতিটি কেন্দ্রের ভিতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটাররা কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন। 

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার সকাল নয়টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। জানা যায়, নির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ খুলনা জেলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রায় এগারো বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

শেখ হারুনুর রশীদ দীর্ঘ ৬১ বছরের রাজনৈতিক জীবনে ১৯৯১ সালের পর থেকে সাত বার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দুইবার জাতীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ, প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম