শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

ইউনিয়ন পর্যায়ে লোকমোর্চা সদস্যদের দক্ষতা ও উন্নয়ন সেশন অনুষ্ঠিত


আলমডাঙ্গা, আল-আমিন হোসেন
DhakaReport24.com || 2022-10-10 20:14:00
ইউনিয়ন পর্যায়ে লোকমোর্চা সদস্যদের দক্ষতা ও  উন্নয়ন সেশন অনুষ্ঠিত

ওয়েভ ফাউন্ডেশন এর ফ্লাগশিপ কর্মসূচি এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায়, সামাজিক সুরক্ষা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থানীয় পর্যায়ে সরকারি সেবা নিশ্চিতকরণে মানবাধিকার ও নাগরিক অধিকার আদায়ের  উদ্দেশ্যে, সোমবার (১০ই অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা ১৩ নং কালিদাসপুর ইউপি হলরুমে ২৫ জন সদস্য নিয়ে সকাল ১০টা থেকে কালিদাসপুর ইউনিয়নে লোকমোর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

প্রশিক্ষণের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা মইনুদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মহিদুল ইসলাম। এ সময় তিনি সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ন্যায়বিচার সরকারি সেবা সমূহ প্রশাসনের মাধ্যমে মান নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক মিকা, কালিদাসপুর ইউনিয়ন লোকমোর্চা সহ-সভাপতি নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাদ্দেদ খান,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, জালাল উদ্দিন, আল- আমিন, হাজেরা খাতুন, সাজেদা, সাবিয়া নজরুল ইসলাম সহ অনেকেই।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম