খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি)মাদক বিরোধী অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২১০ গ্রাম গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী দৌলতপুর থানা এলাকার মোঃ সাজ্জাদ হোসেন(২৪), খুলনা সদর থানা এলাকার মোঃ রবিউল ইসলাম(২২), রুপসা থানা এলাকার মোঃ জিসান মল্লিক(১৯) এবং খালিশপুর থানা এলাকার মোঃ সেলিম হাসান (২৯) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আলামত হিসেবে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম