শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় আবারো ভাঙলো কপোতাক্ষ নদের চরামুখার বাঁধ


কয়রা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-19 22:08:15
কয়রায় আবারো ভাঙলো কপোতাক্ষ নদের চরামুখার বাঁধ

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের রিংবাঁধ আবার  ভেঙে গেছে। শুক্রবার সন্ধায় সৃষ্ট নিন্মচাপের কারনে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এটি ভেঙে যায়।
এ রিপোর্ট  লেখা পর্যন্ত এলাকাবাসী বাঁধ রক্ষায় কজ করছিল বলে যানা যায়। 

আগে দুইবার  জোয়ারে ভেঙে ওই স্থান দিয়ে পানি প্রবেশ করে। এতে অন্তত ৫/৬ টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। সেইসঙ্গে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে তাছাড়া আমন চাষিদের বীজতলা নষ্ট হয় ও মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। গত বুধবারে সেচ্চাশ্রমের ভিত্তিতে বাঁধটি রক্ষা করা হয়। 

এর আগে ১৭ জুলাই রবিবার ভাটার টানে ২শ মিটার জায়গাজুড়ে ভাঙ্গন শুরু হয়। সকালে স্থানীয়রা সেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায় কিন্তু দুপুরের জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করেছে।

স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, সাগরে গভীর নিন্মচাপের কারনে বাঁধটি আবার ভেঙে গেছে। বাঁধের ভেঙে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে মানুষজন। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের দাবি জানান তিনি।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, বাঁধটি অনেক কষ্টের মধ্য বাঁধটি রিং বাঁধ দিয়ে পানি আটকানো হয়।  সেখানে শ্রমিকের মাধ্যমে কাজ অব্যাহত রাাখা হয়।  তার পরেও দূর্যোগপূর্ন আবওহাওয় বাঁধটি ভেঙে যায়। পুনরায় পানি আটকাতে কাজ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম