শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩


খুলনা প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-08-19 12:43:00
কেএমপি'র অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট,১৫০ গ্রাম গাঁজা ‍সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার কেএমপি সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী রুপসা থানা এলাকার মুকছিনা আক্তার বিথী(২৬) দৌলতপুর থানা এলাকার  আসিফ মাহমুদ অপু(২৫)এবং খুলনা সদর থানা এলাকার ইমরান শিকদার(২৬)কে  মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 


ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ৯০০/- টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম