শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় আবারও অবৈধ জাল সহ ৩ নৌকা আটক


খুলনা, প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-17 19:42:30
কয়রায় আবারও অবৈধ জাল সহ ৩ নৌকা আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে আবারও ৩ টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চিংড়ি মাছ অবৈধ জাল নিষিদ্ধ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল ১৭ আগস্ট রাত্রে ও সকালে গেড়া নদীতে অভিযান চালিয়ে এ সকল নৌকা, চিংড়ি মাছ সহ অবৈধ জাল জব্দ করে। তবে অভিযান জানতে পেরে অসাধূ জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, আটক জাল, নৌকা ও চিংড়ি মাছের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম