শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

বাংলার মাটিতে কোন সন্ত্রাস ও জঙ্গিদের ঠাঁই হবেনা


খুলনা, প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-17 19:33:15
  বাংলার মাটিতে কোন সন্ত্রাস ও জঙ্গিদের ঠাঁই হবেনা

কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, দেশের মাটিতে আর কোন দিন সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না। এ জন্য তৃর্ণমূল পর্যায়ে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ন্যায় প্রস্তুত থাকতে হবে। কোনো অশুভ রাজনৈতিক দল যদি জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়, রাজনীতির নামে অপরাজনীতি করতে চায়, তাহলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। তিনি গতকাল বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ২০০৫ সালে দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ সকল কথা বলেন তিনি। এমপি বাবু আরও বলেন, ২০০৫ সালে ১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলা ছিল জঙ্গিবাদের পরিকল্পিত হামলা। এই হামলার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী সহ উপজেলা আওয়ামীগ ও সকল সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে জানানো হয় আগামী ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদে বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য উপস্থিত থাকবেন। এ জন্য সকল নেতাকমিদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম