শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায়  ট্রলির ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-25 17:11:15
খুলনায়  ট্রলির ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

খুলনার রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়ে‌ছে।

সোমবার (২৫ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ৯ টার দিকে উপজেলার আলাইপুর ব্রীজের কাছে এ ঘটনা‌ ঘ‌টে। 

নিহত যুথী পাল উপ‌জেলার পিঠাভোগ ইউ‌নিয়নের বাসিন্দা বিশ্ব‌জিত পা‌লের মেয়ে। সে রূপসা বঙ্গবন্ধু ক‌লে‌জের শিক্ষার্থী।

পু‌লিশ জানায়, সকালে ক‌লেজের উদ্দেশ্য বা‌ড়ি থে‌কে বের হয় যুথী। হেটে আলাইপুর ব্রীজের দিকে যাচ্ছিল সে। এসময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ইটবাহী ট্রলি ধাক্কা দি‌লে রাস্তার ওপরে প‌ড়ে যায় এবং জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশা‌রেফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পু‌লিশ ঘাতক ট্রলি ও চালক ইয়‌ামিন শেখ‌কে আটক ক‌রে‌ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম