শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

বাপুস খুলনা জেলা শাখার উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


DhakaReport24.com || 2022-04-24 16:27:30
বাপুস খুলনা জেলা শাখার উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) খুলনা জেলা শাখার উদ্যোগে আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে সমিতির সাধারণ সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,সেমাই,চিনি, দুধসহ বিভিন্ন সামগ্রী  বিতরণ করা  হয়েছে।
 
রোববার বাপুস জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক  মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন লাভলু সহ অন্যান নেতৃবৃন্দ খুলনা মহানগরী ও জেলার ৯টি উপজেলার সমিতির প্রায় ৩০০ শত  সদস্যদের মাঝে এ সামগ্রী হস্তান্তর করেন। 

এ সময় উপস্হিত ছিলেন  সমিতির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোকলেচুর রহমান, সহ সভাপতি রতন কুমার নাথ ও নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক  গোপাল চন্দ্র দে ও সোহেল আহম্মেদসহ অন্যান নেতৃবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম