শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় ঈদের প্রথম জামাত সকাল আটটায়


DhakaReport24.com || 2022-04-21 20:41:45
খুলনায় ঈদের প্রথম জামাত সকাল আটটায়

খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাত জেলার সার্কিট হাউস ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় টাউন জামে মসজিদে। জেলার অন্য ঈদগাহ ও মসজিদসমূহে জামাতের সময় সূচি স্ব-স্ব কমিটি নির্ধারণ করবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভায় সভাপতিত্ব করেন। 

সভায় ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে। অন্যান্য ঈদগাহ ও মসজিদসমূহে ঈদের জামাতের সময় সূচি স্ব-স্ব কমিটি নির্ধারণ করা হয়।

এতে জানানো হয়, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরে ঈদগাহে আসতে হবে। ঈদকে কেন্দ্র করে কোন ধরনের আতশবাজি, পটকা ফোটানো, যততত্র তোরণ স্থাপন, দ্রুতগতিতে মটর সাইকেল চালানো যাবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম