শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প মেলা’র উদ্বোধন


DhakaReport24.com || 2022-04-08 09:25:00
খুলনায় মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প মেলা’র উদ্বোধন

খুলনা নগরীতে মাস ব্যাপি হস্ত ও কুঠির শিল্প এবং ইদ আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৮ এপ্রিল) সকালে খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ও রেড বাটন এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাপনায়  শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে মাসব্যাপী এ 'হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা'র  উদ্বোধন করা হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে মাসব্যাপী 'হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা'র উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি'র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা জেলা প্রশাসক এবং খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক  মোঃ মনিরুজ্জামান তালুকদার।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মামুন রেজা। এ সময় প্রেসক্লাবের অন্যান নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম