আলমডাঙ্গাতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হলো। আজ সকাল সাতটার সময় আলমডাঙ্গা পৌরসভা চত্বরে পৌর মেয়র হাসান কাদির গনু এর নেতৃত্বে একযোগে জাতীয় গংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়।
পরে আলমডাঙ্গা পৌরসভা থেকে র্যালী আলমডাঙ্গা হাইরোড হয়ে একযোগে আলমডাঙ্গা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স প্রবেশ করে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান সি এ, এছাড়াও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিপ্রা বিশ্বাস, রাবেয়া খাতুন, মনোয়ারা খাতুন। আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম, আলাল উদ্দিন, সদর উদ্দিন, আব্দুল গাফফার, ডালিম হোসেন , বাপ্পি, আশরাফুল হোসেন, সাইফুল মুন্সী সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম