শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় ৩৩ জুয়াড়ি আটক


DhakaReport24.com || 2022-03-19 04:36:30
খুলনায় ৩৩ জুয়াড়ি আটক

খুলনার মিয়াপাড়ার একটি দোতলা বাসা থেকে ৩৩ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

নগর গোয়েন্দা পুলিশের এডিসি খন্দকার লাবনী জানান, মিয়াপাড়ার একটি মসজিদের পাশের একটি বাড়িতে গোপনে জুয়া খেলা হচ্ছে খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দোতলার পুরো কক্ষ জুড়েই চলছে জুয়া খেলা। এ সময় হাতেনাতে  ৩৩ জন জুয়াড়িকে তাস ও নগদ টাকাসহ আটক করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম