বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

আমাদের ভালো কাজ বিএনপির চোখে খারাপই হবে: হানিফ


DhakaReport24.com || 2024-02-18 20:07:45
আমাদের ভালো কাজ বিএনপির চোখে খারাপই হবে: হানিফ

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ বলেছেন, আমরা যতো ভালো কাজই করি না কেন বিএনপির চোখে সব খারাপই হবে।

যেকোনো বিষয় হলে তা সরকারের দায়ভার হিসাবে জড়ানোর চেষ্টা করবে। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হয় তা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন ঘেরাও, শিক্ষকদের মানববন্ধন
এ সময় তিনি বলেন বিএনপির সরকারকে পেঁচিয়ে কথা বলার কারণ হচ্ছে এসব অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজে একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নে হানিফ এসব কথা বলেন।

এ সময় হানিফ আরও বলেন, বিএনপি এখন নেতৃত্ব সংকটে রয়েছে এবং ভুল রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজনীতির মধ্যে সন্ত্রাস-হত্যা, নাশকতার মতো কর্মকাণ্ড রাজনীতির অংশ হিসাবে বিবেচিত হয় না। এগুলো জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড। বিএনপি গত ১৫ বছর ধরে বাসে-ট্রেনে আগুন দিয়ে যেসব সরকারি সম্পদ ধ্বংস করেছে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এইসব হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড।

এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি থাকলে সাধারণ মানুষের কাছে বিএনপি চিহ্নিত হবে। এধরনের কর্মকাণ্ড করে কেউ কখনও টিকতে পারেনি বিএনপিও পারবে না।

হানিফ বলেন, বিএনপি সম্প্রতিকালে যেসব কর্মকাণ্ড করেছে তার দায়ভার দলের সিনিয়র নেতাদের নিতে হবে। কারণ তাদের নির্দেশ ছাড়াতো কর্মীরা এই কাজ করতে পারে না।

উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, প্রফেসর ডা. মুসতানজিদ লটাস ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সরকারি কলেজের শিক্ষক, ছাত্রী, অভিভাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম