বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না : হানিফ


DhakaReport24.com || 2023-10-17 16:51:30
আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না। বিএনপি অবৈধ উপায়ে ক্ষমতায় যায়, তাদের লজ্জা হওয়া উচিত। অপরের বিষয়ে চুরির কথা তাদের মুখে মানায় না। আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোনে প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক পেক্ষপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি বহুবার সরকার পতনের জন্য আল্টিমেটাম দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। তাদের আল্টিমেটাম নিয়ে সরকার ভাবছে না। কারণ আওয়ামী লীগ সরকারের প্রতি এদেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পায় না। বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করলে কঠোরভাবে দমন করা হবে। আগামী নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী চাইলে আলোচনা করতে পারে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম