বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

রং তুলির আল্পনায় ইবি, চলছে অমর একুশের শেষ মুহূর্তের প্রস্তুতি


আহসান হাবীব রানা - ইবি
DhakaReport24.com || 2023-02-20 15:16:15
রং তুলির আল্পনায় ইবি, চলছে অমর একুশের শেষ মুহূর্তের প্রস্তুতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে শোকের রক্তঝরা দিন ও ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করতে কাজ চলছে। তার অংশ হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করে সোমবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ রং তুলি ও আল্পনার কাজ চলছে বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে দিয়ে রাস্তায় ক্যানভাস বানিয়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা আল্পনা। অমর একুশে ঘিরে  চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পরিশ্রমে এভাবে রাঙিয়ে তুলছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রবেশ প্রাঙ্গণ। 

 সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের আল্পনা গুলো অধিকাংশই মিশে গিয়েছে বা রঙ উঠে গেছে। সৌন্দর্য বাড়াতে নতুন রঙ করছে শিক্ষার্থীরা। প্রবেশ প্রাঙ্গণ আল্পনার রঙে অন্যরকম সাজানো হচ্ছে। এসব যে রক্ত ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা তা বলার বাকি থাকেনাহ।

সেখানে  রং তুলি নিয়ে সজ্জায় ব্যস্ত নাঈম হাসান বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস শহীদদের রক্ত রাঙা ইতিহাস। এই দিন সামনে রেখে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা এ কাজগুলো করে যাচ্ছি। এ কাজে যুক্ত হতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।

চারুকলা বিভাগের আরেক শিক্ষার্থী গ্লোরিয়া গ্রোরি বলেন, আমাদের বিভাগের উদ্যোগে এ আল্পনার কাজ করছি। আমাদের বিভাগের মোট তিনটি ব্যাচ এ কাজে অংশগ্রহণ করেছে। আমাদের শহীদ মিনারে আল্পনা আঁকা শেষ। আমরা চেষ্টা করেছি সবকিছু নতুন করে ক্যাম্পাসকে উপহার দিব। সবাই যখন শহীদদের শ্রদ্ধা জানাতে আসবে তখন মিনারকে নতুন রূপে দেখতে পারবে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম