বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

নারীর প্রতি সহিংসতা রোধে কুষ্টিয়ায় সাইকেল র‍্যালী


কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
DhakaReport24.com || 2022-12-10 18:35:15
নারীর প্রতি সহিংসতা রোধে কুষ্টিয়ায় সাইকেল র‍্যালী

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুষ্টিয়ার মিরপুরে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ই ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে। এক্টিভিস্তা কুষ্টিয়ার আয়োজনে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় সাইকেল র‍্যালীতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৫০শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

সাইকেল র‍্যালী শেষে নারীর প্রতি সহিংসতার কারণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয় মুক্ত আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন-ব্রাইট ইয়ুথ অরগানাইজেশান সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক রাজু, অগ্রগামী যুব সংস্থার কোষাধ্যক্ষ পলাশ কুমার দাস ও উদয়ন যুব সংস্থার কোষাধ্যক্ষ তানিয়া সুলতানা নিলা, নুসরাত জাহান রিপা প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার রোধে সবাইকে সচেতন হতে হবে। নিজেদের অবস্থান থেকে এসব  অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাহলেই সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা কমে আসবে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম