বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইউজিসির এপিএ ফলাফল প্রকাশ, তালিকায় সর্বনিম্নে ইসলামী বিশ্ববিদ্যালয়


ইবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-05 16:42:15
ইউজিসির এপিএ ফলাফল প্রকাশ, তালিকায় সর্বনিম্নে ইসলামী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে । এতে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ১৪.৩৯ স্কোর পেয়ে ৪৫ তম হয়েছে এদেশের স্বাধীনতা পরবর্তী প্রথম বৃহৎ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রবিবার  ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি) এবং সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় কৌশলগত উদ্দেশ্যসমূহ, জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা, ই-গভর্ন্যান্স; অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার কর্মপরিকল্পনাসহ ৫টি বিষয়ে প্রাপ্ত সার্বিক স্কোর ১০০-তে ইসলামী বিশ্ববিদ্যালয় ১৪.৩৯ পেয়ে ৪৫ তম হয়েছে।

এছাড়াও এবারের ফলাফল অনুযায়ী ২০২১-২০২২ অর্থবছরে ৯৯.৪৭ পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম, ৯৮.৪৮ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়, ৯৩.৭৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেয়ে তৃতীয়, ৮৯.২২ পেয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চতুর্থ অবস্থানে রয়েছে।

একটি প্রতিষ্ঠানে বা সংস্থায় সেবা প্রদানে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার ২০১৪-১৫ সাল থেকে দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে। যার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সকল স্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিরূপণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন অনেকটা সহজ হয়। ২০১৫-১৬ অর্থবছর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসি’র এপিএ স্বাক্ষরিত হয়।

উপরিউক্ত ধারাবাহিকতায় ২০১৬-১৭ অর্থবছর থেকে ইউজিসি তার আওতাধীন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে এবং এ মাপকাঠি মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ফলভিত্তিক কর্মকান্ড পরিচালনা, সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিচালিত উপায়ে কর্মসম্পাদন, সম্পাদিত কর্মের বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক মূল্যায়ন, সর্বোপরি সরকারের বিভিন্ন রূপকল্প বাস্তবায়নে সহায়তা এপিএ -এর মূল লক্ষ্য বলে বিবেচিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম