মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রিতির দেশ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ভারতের অবদান এদেশ সবসময় স্বরণ করে। তবে ভারতীয় দুই নেতা মহানবী সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা মুসলিম উম্মাহ সেন্টিমেন্টে আঘাত করে। মানববন্ধনে এই দুই কুলাঙ্গারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয় বাংলাদেশ ও ভারতের সরকারের। পাশাপাশি ভারতে চলমান মুসলমানদের উপর নির্যাতন অনতিবিলম্বে বন্ধের আহ্বান করা হয় মানববন্ধনে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, ইসলাম এমন এক ধর্ম যা অনুভব ধর্মকে অসম্মান, অবজ্ঞা করে না। কিন্তু ভারতে দুই বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্যে তিনি শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, বিশ্বের কেউ ধর্মের প্রতি অবমাননা করে টিকতে পারে নাই। তিনি ভারতের সরকারের প্রতি আইনানুসারে বিচারের দাবি তুলেন। পাশাপাশি নূপুর শর্মা ও নাভিন জিন্দালের হেদায়েত কামনা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম