বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু


DhakaReport24.com || 2022-06-11 13:44:30
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ ও তার মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আহত হয়েছেন। শুক্রবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।আশরাফুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

নিহতরা হলেন, মা রিনা খাতুন (৩০) ও মেয়ে জয়া (১১)। এ ছাড়াও নিহত রিনার স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে, তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. আশরাফুল আলম।

কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।আশরাফুল ইসলাম জনি কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় একজন মোটরগাড়ি মেকার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে আসছিলেন। এসময় রাত সাড়ে ৯টার দিকে তারা কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান  মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিনা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় জনি ও তার সন্তান জয়া আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জয়ার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, মায়ের মৃত্যুর প্রায় চার ঘণ্টা পরে রাত দেড়টার দিকে জয়ার মৃত্যু হয়।
চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, দুঘটনার পর ঘটনাস্থলেই রিনা খাতুন মারা যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জয়ার মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কামরুজ্জামান তালুকদার বলেন, কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম