সরকারের নির্দেশনা মোতাবেক দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের বিভিন্ন মিলে অভিযান পরিচালনা করছে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স।
অভিযানের প্রথম দিনে ফোর স্টার ও নিউ বনফুল নামের দুটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা ও এসময় বেশকিছু মিলে অসংগতি পাওয়ায় মিল মালিকদের সতর্ক করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস জানান, আমরা বিভিন্ন মিলে অভিযান পরিচালনা করছি। অসংগতি পাওয়ায় প্রথম দিনে ফোর স্টার ও নিউ বনফুল নামের দুটি প্রতিষ্ঠানকে ১লাখ টাকা জরিমানা এবং অন্য মিল মালিকদের সতর্ক করেছি। এখনও অভিযান চলছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় জেলা বাজার নিয়ন্ত্রন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম