বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কলেজ শিক্ষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দিল দুর্বৃত্তরা


DhakaReport24.com || 2022-05-31 18:40:30
কলেজ শিক্ষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দিল দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় তোফাজ্জেল বিশ্বাস (৫২) নামের এক সহকারী অধ্যাপকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন সেতুর ওপর এ ঘটনা ঘটে। আহত শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বংশীতলা নতুন ব্রিজের ওপর রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিনের পেছনে পূর্ব পরিকল্পনা মোতাবেক আগ থেকে প্রায় ১০-১৫ জন অজ্ঞাত লোক লুকিয়ে ছিল। এসময় অধ্যাপক তোফাজ্জেল তার নিজ বাড়ি শালঘর মধুয়া থেকে কুষ্টিয়া শহরের দিকে আসার পথে বংশীতলা ব্রিজের ওপর দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, শিক্ষক তোফাজ্জেল বিশ্বাসকে ধারালো অস্ত্রের আঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি এখন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে কে বা কারা তাকে আক্রমণ করেছে, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

কুষ্টিয়া জেনারেলের হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে
ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম