বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 


DhakaReport24.com || 2022-05-23 22:27:15
ইবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবিদ বিন আজাদ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আবিদ বিন আজাদ ফার্মেসি বিভাগের (স্নাতক) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। 

সোমবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন ব্রাদার্স হাউজ ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়।

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পুলিশি কার্যক্রম চলছে। পুলিশি কার্যক্রম শেষ হলে আসল বিষয়টি হয়তো জানা যাবে

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম