বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন


কুষ্টিয়া প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-05-22 19:45:15
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া শহিদুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ, হত্যাসহ লাশ গুমের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

রবিবার (২২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। 

দণ্ডপ্রাপ্ত আসানিরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার দহকুল নওয়াপাড়া গ্রামের ইয়ার আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে শহীদ মেম্বর, একই এলাকার ওমর আলীর ছেলে মো. চান্নু এবং মজিবর রহমানের ছেলে বক্কার ওরফে বক্কর। 

এই মামলার অভিযোগ প্রমাণিত না হাওয়ায়  অপর তিন আসামি মাহাতার বিশ্বাস, শরকত বিশ্বাস এবং মো. সেলিমকে খালাস দেন আদালত।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী বাহিনীর লোকজন সদর উপজেলার দহকুল নওয়াপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদকে (৪২) বাড়ি থেকে জোড় পূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে শহিদুলকে আর কোথাও সন্ধান পায়না পরিবার। ঘটনার ৪বছর পর ২০১০সালে ১৯মার্চ দহকুলা গ্রামের জনৈক মসলেম উদ্দিনের পানবরজ সংলগ্ন পরিত্যাক্ত কুয়ার মধ্য হতে মৃতদেহের হার হাড্ডি ও পরিধেয় কাপড়সহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত শহিদুলের পরিবার উদ্ধারকৃত কাপড় চোপড় দেখে শহিদুলের লাশ বলে সনাক্ত করেন। এঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা বেগম বাদি হয়ে ৯জনের নামোল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় অপহরণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন। 

বাদি তার এজাহারে উল্লেখ করেন, পুলিশ-র‌্যাবকে তথ্য দিয়ে অপরাধীদের ধরিয়ে দেয়ার কাজে জড়িত বলে মিথ্যা ও মনগড়া সন্দেহ করে এজাহারভুক্ত সন্ত্রাসীরা আমার স্বামী শহিদুল ইসলামকে ধরে নিয়ে গিয়ে খুন করে লাশ গুম করেছিলো।

মামলার তদন্ত শেষ ২০১৪ সালের ৭মে দন্ডপ্রাপ্ত তিনআসামীসহ ৬জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যাকাণ্ডের অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন তৎকালিন কুষ্টিয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক মিয়া।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে রায় ঘোষনার দিন পলাতক হওয়া ৩আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ প্রত্যেকের পৃথক ভাবে ২৫হাজার টাকা করে অর্থ দন্ডাদেশ অনাদায়ে আরও এক বছরের সাজা দন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সাথে চার্জশীটভুক্ত অপর ৩জন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের  খালাস দিয়েছেন আদালত।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম